ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে উন্নয়ন মেলায় প্রথম স্থান অর্জন করলেন প্রাথমিক শিক্ষা পরিবার

অনলাইন সংস্করণ
২৯ মার্চ ২০২১, ১২:৫৯ অপরাহ্ণ ৩৬ বার পঠিত
মুরাদনগরে উন্নয়ন মেলায় প্রথম স্থান অর্জন করলেন প্রাথমিক শিক্ষা পরিবার
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক জমকালো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারবিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদ প্রমূখ। মেলায় সরকারি-বেসরকারি ও বিভিন্ন দপ্তরের ৩৫ টি স্টল অংশ গ্রহণ করেন। আর এতে ১ম স্থানের পুরস্কারটি জয় করে নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। গত ২৭ মার্চ (রোববার) থেকে ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ শ্লোগানকে সামনে রেখে দুই দিন ব্যাপী এ উন্নয়ন মেলা শুরু হয়।

আরও পড়ুন