ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২১, ১:৫৩ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
মুরাদনগরে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে ভয়াভহ এক অগ্নিকান্ডে ৪টি পাইকারী মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর এলাকার বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে, স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের ২টি, ওয়াদুদ সওদাগরের ১টি ও জামাল সওদাগরের ১টি দোকান। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারনে বাজারের সকল দোকান পাট বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বাজারের পাইকারী মুদি মালের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এদুটি দোকানসহ আশপাশের আরো দুটি পাইকারী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার এসএম শামীম জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি, আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে, অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।

আরও পড়ুন