ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক

মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

অনলাইন সংস্করণ
১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ • ১০৭ বার পঠিত
মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক
সাজ্জাদ হোসেন শিমুল বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও একসঙ্গে থাকার নামই প্রকৃত বন্ধুত্ব। কুমিল্লার মুরাদনগরে এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন একদল যুবক, যা ইতোমধ্যেই ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার (১৫ এপ্রিল) দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। যা পরে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা যায়, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু। বন্ধুত্বের এই নিঃস্বার্থ ভালোবাসায় মাথা ন্যাড়া করেন, কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর। বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, এটাই তো প্রকৃত বন্ধুত্ব, যেখানে সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া হয়। বন্ধুদের এমন ভালোবাসায় সজীবও চুপ করে থাকেননি। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন এক ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি। বন্ধুত্বের এই গল্প যেন মনে করিয়ে দেয়, রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কই কখনো কখনো সবচেয়ে গভীর হয়। মুরাদনগরের এই ১০ যুবক সেই সত্যকেই নতুন করে প্রমাণ করলেন।

আরও পড়ুন