ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে অগ্নিকাণ্ডে তিন টি গরু পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন সংস্করণ
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১:৪৬ অপরাহ্ণ • ৪৯ বার পঠিত
মুরাদনগরে অগ্নিকাণ্ডে তিন টি গরু পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
  • আলম সামস, বাঙ্গরা বাজার থানা:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, গ্রামের উত্তর পাড়ার মৃত সুবহান মিয়ার ছেলে শহীদ মিয়ার ঘরে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় শহীদ মিয়ার গোয়ালে থাকা
তিনটি গরু সহ একটি মুদি মালের দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে, এতে ওই কৃষক শহীদ মিয়ার আর্থিক ক্ষতির পরিমান করাহয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষক শহিদ মিয়া বলেন রাত তখন প্রায় সাড়ে চারটা হবে বাহির দিকে তাকিয়ে দিখি আমার বসত ঘরের পাশেই গোয়াল ঘরে আগুনের দোয়া ও শিখা ঝল ঝল করছে,পরে ঘর থেকে বের হয়ে  অনেক চেষ্টা করে ও গরু গুলো  উদ্ধার করাতে পারেননি, আমি কিস্তিতে লোন তুলে গরু গুলো কিনে ছিলাম, আমি এখন নিঃস্ব। আমার বেচে থাকার অবলম্বন সব শেষ, আগুন কি ভাবে লাগছে আমি কিছুই বলতে পারছিনা।
এদিক সেদিক ছুটা ছুটি করে ও যখন কোন কিছু বুঝে উঠতে পারছিলাম না ঠিক তখনই ভোর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ত তক্ষণে  তিনটি গরু সহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এলাকার জনপ্রতিনিধি ও সমাজকর্মী গণ এ ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কুমিল্লা ৩ মুরাদনগর আসনের উন্নয়নের রুপকার আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন ( এফসিএ) মাননীয় এমপি মহোদয় সহ বিত্তবানদের এগি আসার অনুরোধ করেন,
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে কৈজুরী গ্রামের তরুণ সমাজ সেবক গোলাম জিলানী সকালে ই এসে কৃষক শহীদ মিয়ার হাতে নগদ অর্থ  তুলে দিয়ে সহযোগিতা করেন।

আরও পড়ুন