ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মায়ের ভুলে প্রাণ গেল ১১ মাসের শিশুর

অনলাইন সংস্করণ
২৮ জুলাই ২০২০, ১০:০১ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
মায়ের ভুলে প্রাণ গেল ১১ মাসের শিশুর

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে মায়ের ভুলে জিসান নামের ১১ মাসের এক শিশুর প্রাণ গেল। সে গোলাপ মিয়ার ছেলে। সোমবার বিকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে জিসানের পেটে গ্যাস হয়েছে মনে করে বাবা গোলাপ মিয়া কাইটাইল বাজার থেকে গ্যাসের ওষুধ ডোমিন সিরাপ নিয়ে আসেন। কিন্তু এর আগে সবজি ক্ষেতের পোকামাকড় নিধনের জন্য ফেট্রোফস নামক কীটনাশক ঘরে রেখেছিলেন।

জিসান পেটের ব্যথায় ছটফট করতে থাকলে মা জান্নাত আক্তার ভুলবশত ওষুধ বদলে কীটনাশক খাওয়ায় শিশুটিকে। কিছুক্ষণ পরেই জিসান ছটফট করতে থাকলে দ্রুত তাকে মদন হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে শম্ভুগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।

মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, কীটনাশক খেয়ে জিসান নামের এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) জামাল উদ্দিনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন