ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ভর্তি-ইচ্ছুকদের সহায়তায় তৎপর কুবি আঞ্চলিক সংগঠনগুলো

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২১, ৯:০২ পূর্বাহ্ণ • ৯৮ বার পঠিত
ভর্তি-ইচ্ছুকদের সহায়তায় তৎপর কুবি আঞ্চলিক সংগঠনগুলো
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠনগুলো। ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রথম পরীক্ষার ন্যায় দ্বিতীয় পরীক্ষার আগের দিন বিকেল থেকেও চলে তাদের কার্যক্রম। এসময় তারা ক্যাম্পাস গেটের বাহিরে বিভিন্ন অস্থায়ী বুথ স্থাপন করে তাদের সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে। শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়ে সম্মিলিত আঞ্চলিক জোটের সমন্বয়ক ওসমান ফারুখ বলেন, আমরা শিক্ষার্থীদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করে গেছি। তাছাড়া শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি, কলম বিতরণ করি। এবং শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের নিরাপদে বসার জন্য বুথ স্থাপন করেছি। আজকের ন্যায় আগামী পরীক্ষাগুলোতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদ সহায়তার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুনিম হাসান অনিক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি অঞ্চল ভিত্তিক হওয়ার কারণে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য প্রদান করার চেষ্টা করি। এবারের আয়োজন ছিলো অন্যান্য বছরের তুলনায় অন্যতম। শিক্ষার্থীদের যেন কোনো ঝামেলা না পোহাতে হয় এর জন্য পোস্টারিং করে হেল্প লাইনের ব্যাবস্থা করেছি। তাছাড়া শিক্ষার্থীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ও কলম উপহার দিয়েছি। তাছাড়া আমরা শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যাবস্থা করেছি। আশা করছি সামনের পরীক্ষা গুলোতেও আমরা আমাদের কার্যক্রম ধরে রাখবো।

আরও পড়ুন