ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কন্যা সন্তানের জন্ম

অনলাইন সংস্করণ
১ জুন ২০২১, ৬:৫০ পূর্বাহ্ণ ৩১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কন্যা সন্তানের জন্ম
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে সুমাইয়া আক্তার (২৮) নামের এক গৃহবধূ একই চেহারার ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ নিয়ে ৫ কন্যা সন্তানের বাবা-মা হলেন এই দম্পতি। নতুন সন্তানদের আগমনে অত্যন্ত খুশি হয়েছেন তারা। সোমবার সকালে জেলা শহরের টেংকেরপাড় স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ারে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তান জন্ম দেন তিনি। ওই শিশুদের মা সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরের আল-আমিন মিয়ার স্ত্রী। গাইনি চিকিৎসক কাজী লুৎফুন্নাহার (লুৎফা) ওই প্রসূতির অস্ত্রোপচার করান। তিনি জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার গর্ভে তিন শিশু রয়েছে। হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল ও প্রসূতির রক্তচাপ বেশি ছিল। তাই দ্রুত অস্ত্রোপচার করানো হয়। চিকিৎসক কাজি লুৎফুন্নাহার আরো জানান, শিশু তিনটি যথাক্রমে ২ কেজি ২০০ গ্রাম, ২ কেজি ও ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছে। শিশুগুলোর শারীরিক অবস্থা ভালো আছে। তবে ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্মানো শিশুটির শারীরিক অবস্থা একটু দুর্বল। শিশু তিনটির মা ভালো আছেন। ওই তিন কন্যাসন্তানের বাবা আল-আমিন মিয়া বলেন, আমাদের বিয়ে হয়েছে প্রায় ১১ বছর আগে। আমাদের আরো দুইটি কন্যাসন্তান আছে। নতুন সন্তানদের আগমনে আমি খুব খুশি।

আরও পড়ুন