ঢাকা ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১ জুন ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ ১৫ বার পঠিত
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর চড়ানল এলাকায় রোববার বিকালে অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।

রোববার রাতে এঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং সোমবার সকালে আটক মাদক ব্যবসায়ীদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, বুড়িচং থানার এ এস আই মেজবাহ উদ্দিন, এ এস আই মোঃ আব্দুল্লাহ আল মামুনসঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঐ ইউনিয়নের কুমিল্লার বাগড়া সড়কের উপর চৌধুরী ব্রীজের পাশে রোববার আনুমানিক রাত দেড়টায় ৪ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল দক্ষিণ চৌধুরী পাড়ার মোঃ আবু শাহীনের ছেলে জিন্নাহ চৌধুরী ২৩, কুমিল্লা শাসনগাছা এলাকার মৃতঃ সুলতান মিয়ার ছেলে আলাল হোসেন২৮ ও অপরজন পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়ার মোঃ শাহ জাহানের ছেলে মোঃ আসলাম হোসেন৪৫।


এঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন