ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

বাবুটিপাড়া ইউনিয়নে ২০০ টি পরিবারে স্বপ্নচূড়ার কম্বল বিতরণ

অনলাইন সংস্করণ
২৪ জানুয়ারি ২০২৪, ১২:২০ অপরাহ্ণ • ৮৯ বার পঠিত
বাবুটিপাড়া ইউনিয়নে ২০০ টি পরিবারে স্বপ্নচূড়ার কম্বল বিতরণ
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লায় মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নে অসহায় ২০০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে "বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ।" সংগঠনটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে প্রকৃত শীতার্তদের তালিকা যাচাই-বাছাই করে গত ২০ জানুয়ারি রোজ শনিবার থেকে শুরু করে ২২ জানুয়ারি মঙ্গলবার বিতরণ শেষ করে। সংগঠনের নিবেদিত সদস্যরা প্রতিটি পরিবারের সদস্যদের হাতে কম্বলগুলো পৌঁছে দেয়। বাবুটিপাড়া গ্রামের আসহাদুল ইসলাম নাসির নগদ ১৮ হাজার টাকা ও একই গ্রামের প্রবাসী আলাউদ্দিন ওরফে আওলাদ নগদ ৫০ হাজার টাকা সংগঠনে অনুদান প্রদান করেন। ইউনিয়নের দরিদ্রদের শীতে উষ্ণতা দিতে গ্রামের এ দুই কৃতিসন্তান এগিয়ে আসেন। বাবুটিপাড়া ইউনিয়নের প্রকৃত শীতার্তরা যেন কম্বলগুলো হাতে পায় সেজন্য সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইফুল ইসলাম সোহাগ কম্বলগুলো শীতার্তদের বাড়িতে পৌঁছে দিতে নির্দেশনা দেন। তাছাড়া কম্বল বিতরণে অনুদান পেতে এবং সুষ্ঠভাবে বন্টন করতে সার্বিকভাবে সহযোগিতা করেন। কম্বলগুলো ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা বিতরণ করেন। কম্বল বিতরণের সময় প্রকৃত শীতার্তদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্ষেত্রবিশেষে মূল কপির ছবি/মোবাইল নম্বর সংগ্রহ করেন। এ সময় বাবুটিপাড়া গ্রামের সংগঠনের সদস্য আনিস মাঝি, প্রতিষ্ঠাতা মতিউর রহমান সরকার দুখু, জাহিদ, সিয়াম, বশির, পান্তির আনিস বিন মালেক, গান্দ্রার মেহেদী হাসান, দৈয়ারার সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান, কালাডুমুরের কাউসার আহমেদ, নরসিংহপুরের মোঃ আফসার আলী, লাজৈর গ্রামের কামাল হোসেন ও দড়ানিপাড়ার আরিফুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করেন। ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নে‌র ১ নং ওয়ার্ডে (পান্তি) ২৭ টি, ২ নং (গান্দ্রা), ৩ নং (দৈয়ারা) ও ৪ নং (নরসিংহপুর, নতুন বাবুটিপাড়া, তেলুয়া, মাইনকা) ওয়ার্ডে যথাক্রমে ২০ টি করে কম্বল বিতরণ করা হয়। ইউনিয়নের ৫ নং ( বাবুটিপাড়া উত্তর) ও ৬ নং ( বাবুটিপাড়া দক্ষিণ) ওয়ার্ডে যথাক্রমে ৩৯ টি ও ২৮ টি কম্বল দেয়া হয়েছে। ৭ নং (দড়ানিপাড়া, নোয়াপুস্করিনি) ওয়ার্ডে ১৮ টি ও ৮ নং (কালাডুমুর, রামপুর) এ ১০ টি কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা। সর্বশেষ ৯ নং (আসাদনগর, লাজৈর) ওয়ার্ডে ১৮ টি কম্বল বিতরণের মধ্য দিয়ে ২০০ টি কম্বল বিতরণ কার্যক্রমটি সমাপ্ত হয়।

আরও পড়ুন