ঢাকা ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ

অনলাইন সংস্করণ
১৩ মে ২০২১, ২:১২ অপরাহ্ণ ৪০ বার পঠিত
বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে করোনা সংক্রামণ রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বাঙ্গরা বাজার থানা সদর এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের সভাপতি কাতার প্রবাসী মোঃ মোমেন খানের উদ্যোগে প্রায় ১০০ অসহায় পরিবারের হাতে এই ঈদ উপহার তুলে দেন সংগঠনের সাধারন সম্পাদক শেখ পলাশ। ঈদের আগে এ উপহার সামগ্রী পেয়ে উচ্ছাসিত অসহায় ও কর্মহীন মানুষগুলো। এ ব্যাপারে সংগঠনটির সভাপতি মোঃ মোমেন মুঠোফোনে বলেন, “করোনা মোকাবেলায় সরকারের ঘোষিত লকডাউনে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এই মানুষের ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। ঈদ আসলেও তাদের মনে নেই কোন আনন্দ। অসহায় এসব মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরন করেছি”। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয়, সদস্য মোঃ শোয়েব, মোঃ রকিব, মোঃ ফয়সাল, মোঃ মাসুদ, মোঃ নাজমুল সহ আরো অনেকে। উপস্থিত রহীম খা গ্রামবাসীর পক্ষ থেকে বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের সদস্যদের এমন কাজের স্বাগত জানায়।      

আরও পড়ুন