ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

বাঙ্গরায় যথাযথ মর্যাদায় জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

অনলাইন সংস্করণ
১৫ আগস্ট ২০২০, ৪:৪৮ অপরাহ্ণ • ৯৬ বার পঠিত
বাঙ্গরায় যথাযথ মর্যাদায় জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে দিবসটি উপলক্ষে বাঙ্গরা বাজারে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন বাঙ্গরা বাজার থানা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। শোক জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-আল-রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাকিম সওদাগর। বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু বক্কর সবুজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, জাকির হোসেন, ওমর ফারুক, আব্দুল কাইয়ুম, শরিফুল ইসলাম, বন কুমার শীব, বাবুল আহম্মেদ, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইম খান, আহবায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, শাহিন ভূইয়া, রকিব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবদুর রহিম, বাঙ্গরা বাজার থানা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৌফিক ছিদ্দিকী, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুসা আল কবির, বাঙ্গরা বাজার থানা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু আলী খাঁন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম প্রমুখ।

আরও পড়ুন