ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বাঙ্গরায় ফুড ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ

অনলাইন সংস্করণ
৮ জুন ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ • ৫৭ বার পঠিত
বাঙ্গরায় ফুড ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ

বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা সদর ইউনিয়নে ফুড ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণকরা হয়েছে।

করোনা ভাইরাস এর এ ক্রান্তিকালে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঙ্গরা বাজার থানায় ও বাজারে সিএনজি ও অটো রিক্সা চালক সহ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে ৩০০ মাস্ক ও ২০০ হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।

ফুড ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়া প্রবাসী মোঃ শাহপরান এর আর্থিক সহযোগিতা ও পরামর্শে এবং অত্র ফাউন্ডেশনের পরিচালক সাইদুর রহমান সাইদ এর সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মোঃ ইকবাল হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ ইয়াছিন আহমেদ জয়, ইউনুস মমিন, নাজমুল হুদা, আরিফুল ইসলাম, মেহেদী হাসান, ফয়সাল আহমেদ জয়, মোঃ নাঈম সহ আরো অনেকেই।

আরও পড়ুন