ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

বাঙ্গরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

অনলাইন সংস্করণ
৩০ অক্টোবর ২০২১, ৪:১২ অপরাহ্ণ • ৭৯ বার পঠিত
বাঙ্গরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাঙ্গরা বাজার থানা গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বাঙ্গরা বাজার থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও এসআই কাজী মোঃ শাহনেওয়াজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ জনগন ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি: মোবা ০১৬২২—৩৮৮৫৪০

আরও পড়ুন