ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

বাঙ্গরাবাজার থানা সমিতি-ঢাকা'র নবনির্বাচিত কমিটি প্রকাশ

অনলাইন সংস্করণ
২৪ জুলাই ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ণ • ১০১ বার পঠিত
বাঙ্গরাবাজার থানা সমিতি-ঢাকা'র নবনির্বাচিত কমিটি প্রকাশ

বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা'র সভাপতি আবু ইসহাক রাজু, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন ও সাংগঠনিক সম্পাদক এম.আই.জামাল সিদ্দিকী নির্বাচিত।

  • সাজ্জাদ হোসেন শিমুল:
বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা'র দ্বিতীয় মেয়াদের (আংশিক) নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই ঢাকার মগবাজারস্থ রাজ্জার প্লাজার ৯ম তলার শুভ ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। নির্বাচনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এসময় নির্বাচনী বোর্ড সভাপতি জনাব আলী আশরাফ তাজু, সদস্য জনাব, নজির আহম্মেদ ভূইয়া কাজল, মো. আবুবকর সিদ্দিক, মো. সাইফুল ইসলাম বাবুল ও মো. বাহার খান উপস্থিত ছিলেন। সমিতি'র ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির মধ্যে ৪০ সদস্য উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মো. আবু ইসহাক রাজু ২১ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে এম.আই. জামাল সিদ্দিকী ২৪ ভোট বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জনাব মো. আব্দুল মোমেন নির্বাচিত হন। নির্বাচনী বোর্ডের প্রধান ভোট গ্রহণ শেষে মো. আবু ইসহাক রাজু কে সভাপতি, মো. আব্দুল মোমেন কে সাধারণ সম্পাদক ও এম.আই. জামাল সিদ্দিকী কে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। আগামী ২৬ আগস্ট সাধারণ সভায় সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানায় তিনি।

আরও পড়ুন