ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

বসুন্ধরা ও মোহামেডান কর্মকর্তাদের কুমিল্লা স্টেডিয়াম মাঠ পরিদর্শন

অনলাইন সংস্করণ
৩০ ডিসেম্বর ২০২০, ২:২০ অপরাহ্ণ ৩১ বার পঠিত
বসুন্ধরা ও মোহামেডান কর্মকর্তাদের কুমিল্লা স্টেডিয়াম মাঠ পরিদর্শন
প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোটিং ক্লাবের কর্মকর্তারা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চলতি আসরে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোটিং ক্লাবের হোম ভ্যেনু হিসেবে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠকে চুড়ান্ত করেছে। আগামি ১৩ জানুয়ারি থেকে কুমিল্লা ভ্যেনুতে খেলা হওয়ার কথা রয়েছে। দুই দলই মাঠ ও স্টেডিয়ামকে প্রস্তুত করছে। বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোটিং ক্লাবের কর্মকর্তাদের মঙ্গলবার সকালে কুমিল্লা স্টেডিয়ামে স্বাগত জানান কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। মাঠ পরিদর্শনে আসেন বসুন্ধরা কিংস এর কোচ অস্কার ব্রুজন, জুবায়ের আলম নিপু, ওয়াসিসুজ জামান ও ইয়াহিয়া। মোহামেডান স্পোটিং ক্লাবের আবু হাসান চৌধুরী প্রিন্স, রিয়াজ উদ্দিন ও নিজাম মজুমদার। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সম্পাদক খায়রুল আলম সোহাগ কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, সদস্য মোজাহের উদ্দিন সেন্টু, সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।

আরও পড়ুন