ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

নবীনগর প্রেস ক্লাব নির্বাচনে জালাল উদ্দিন মনির সভাপতি, সাইদুল আলম সোরাফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ৬:২২ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
নবীনগর প্রেস ক্লাব নির্বাচনে জালাল উদ্দিন মনির সভাপতি, সাইদুল আলম সোরাফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত
নবীনগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মরত সাংবাদিকদের সংগঠন নবীনগর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা-দুপুর ১টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ভোটে দুই বছরের জন্য নবীনগর প্রেস ক্লাবের সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি জালালউদ্দিন মনির ও সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন। প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা (দৈনিক যায়যায়দিন) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (আনন্দ টিভি)। বিনা প্রতিদ্বন্ধিতায় অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মনির হোসেন, সদস্য আবদুল হাদী, কোন প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে নির্বাচন হয়নি।

আরও পড়ুন