ঢাকা ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

নবীনগরে খাস জায়গা দখল করে ভবণ নির্মাণ

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২১, ৩:৫৭ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
নবীনগরে খাস জায়গা দখল করে ভবণ নির্মাণ
ওয়াহেদুজ্জামান দিপু, নবীনগর:
সরকারী বাঁধা নিষেধ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারী খাস জায়গায় ভবন নির্মান করাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও অলেক শাহ(র.) মাজারের সামনে সরকারের খাস খতিয়ান ভূক্ত জায়গাতে ব্যাক্তি মালিকানাধীন ভবন নির্মাণ কাজ শুরু হলে ওই জায়গার কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রধান করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। কে শুনে কার কথা,সরকারী বাঁধা নিষেধ অমান্য করে নোয়াগাঁও গ্রামের মৃত মোতালেব মিয়ার মেয়ের জামাই খোকন মিয়া জোর পূর্বক সরকারী খাস জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে বাঁধা প্রধান করেন মাজার কমিটির লোকজন। সরেজমিনে দেখাযায়, মাজারের সামনের সরকারী খাস জায়গাতে খোকন মিয়া ফাউন্ডেশন দিয়ে ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া দৌড়ে পালিয়ে যায়।খোকন মিয়ার স্ত্রী নুরজাহান বেগম বলেন,আমাদের জায়গার উপর দিয়ে সরকারী রাস্তা গিয়েছে, সে কারনে আমরা সরকারী খাস জায়গাতে দালান তুলতেছি।আমরা ছাড়াও আরো অনেকে সরকারী জায়গা দখল করে রেখেছে। তাদেরতো কেউ কোন কিছু বলছেনা। মাজার কমিটির সাবেক সভাপতি মোখলেছ মেম্বার বলেন, এখানে সরকারী পরিত্যাক্ত ডোবা ছিলো, সাথে একটি মসজিদ রয়েছে,মাজারের ফান্ডের টাকা দিয়ে আমরা তা ভড়াট করি মানুষের সুবিধার জন্য।স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন মিয়া জানান,সরকারী খাস জায়গাটি অবৈধভাবে দখল হয়ে গেলে সকলকেরই সমস্যা তৈরি হবে। এ নিয়ে মাজারের ভক্তবৃন্দসহ এলাকাবাসীর মাঝে উত্তেজনা তৈরি হচ্ছে। অবিলম্বে খাস জায়গাতে কাজ বন্ধ করার দাবী করছি।স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, যে স্থানে খোকন মিয়া দালানের কাজ শুরু করছে,এই জায়গাটি সরকারী খাস জায়গা। এ বিষয়ে, নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসাইন বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে এই স্থানে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে এসেছি। কেউ সরকারী আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। ওই স্থানে আবারও নির্মাণ কাজ শুরু হওয়ার খবর পেয়ে আজ সন্ধ্যায় ঘটনাস্থলে ওই এলাকার নায়েবকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন