ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

দেবীদ্বার পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা : সভাপতি পলাশ ও সম্পাদক নাজমুল

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২১, ৩:১৬ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
দেবীদ্বার পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা : সভাপতি পলাশ ও সম্পাদক নাজমুল
স্টাফ রিপোর্টার:
ছাব্বির আহম্মেদ পলাশ সভাপতি ও নাজমুল হাসান সাধারণ সম্পাদক করে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পৌর ছাত্রলীগের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিন এর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও নতুন এই কমিটির অন্যান্য সদসরা হলেন- সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক- আহম্মেদ শুভ, মীর নিশান, সাংগঠনিক সম্পাদক- সাইমুন সরকার, জাসিউর রহমান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘ বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করি। পরিশ্রমের ফল হিসেবে আমাদের নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব যথাযথ পালনে সচেষ্ট থাকবো’। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, ‘করোনাকালীন সময়সহ নানান সেবা মূলক কাজে নতুন কমিটির সদস্যরা অগ্রনী ভূমিকা পালন করেছে। আশা করি তাদের নেতৃত্বে দেবীদ্বার পৌর ছাত্রলীগে ঐক্যবদ্ধ হয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নেতৃত্বে দেবীদ্বারে উন্নয়নে ভূমিকা রাখবে। সেপ্টেম্বর মাসে ৬১ সদস্য বিষিষ্ট কমিটির বাকী সদস্যের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন