ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

দাউদকান্দির পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দুই কাউন্সিলর সহ ৬ জন করোনায় আক্রান্ত

অনলাইন সংস্করণ
২৯ মে ২০২০, ৭:০৯ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
দাউদকান্দির পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দুই কাউন্সিলর সহ ৬ জন করোনায় আক্রান্ত

ফয়সাল, স্টাফ রিপোর্টার,

কুমিল্লার দাউদকান্দির পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন সহ ৬ জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমনের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তিনি করোনা মুক্ত আছেন। দাউদকান্দির আক্রান্ত ৬ জনই পুরুষ।

অন্যদের মধ্যে দাউদকান্দি পৌরসভার দুই কাউন্সিলর রয়েছেন৷ ২৯ মে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া যায়।

আক্রান্ত ৬ জন হলেন, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, পৌর কাউন্সিলর (১নং ওয়ার্ড) মো: ফারুক প্রধান, পৌর কাউন্সিলর ( ৬ নং ওয়ার্ড) মো: সালাউদ্দিন, পৌর কার্যালয়ের এমএলএস মোঃ মিন্টু, তুজারভাঙ্গা গ্রামের মো: আলম ও দাউদকান্দি দুধ বাজার বৈশাখী ষ্টোরের বিকাশ সাহা।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর অালম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা নিজের অজান্তে অন্যের সংস্পর্শে এসে সংক্রামিত হয়। এনিয়ে দাউদকান্দিতে মোট ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা গেছে, করোনা সংক্রমণ শুরুর থেকে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এলাকায় থেকে করোনায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ান। এলাকায় ত্রাণ বিতরণসহ করোনা আক্রান্তের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করেন।

আরও পড়ুন