ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহায়তা কেন্দ্র স্থাপন

অনলাইন সংস্করণ
১৭ অক্টোবর ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ • ৯৯ বার পঠিত
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহায়তা কেন্দ্র স্থাপন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুবি ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের সহযোগিতার জন্য থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় 'শিক্ষার্থী সহয়তা কেন্দ্র স্থাপন 'করেছে। শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি অস্থায়ী বুথ স্থাপন করে সেখান থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তাঁরা। এসময় তারা শিক্ষার্থীদের জন্য মাস্ক,স্যানিটাইজার,সুপেয় পানিসহ শুকনো খাবার এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেছে। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থানও সুনিশ্চিত করেছে। এ বিষয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, " গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য কর্মীরা পরীক্ষার্থীদের বিভিন্ন সেবাদানে জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ ইউনিটের মতো পরবর্তী দুটি ইউনিটের ভর্তি পরীক্ষায়ও আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। "

আরও পড়ুন