ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

তিতাসে গরম ডালে দগ্ধ এতিম শিক্ষার্থীর চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন নুরুন্নবী চেয়ারম্যান

অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর ২০২০, ৪:৩৯ অপরাহ্ণ ৬০ বার পঠিত
তিতাসে গরম ডালে দগ্ধ এতিম শিক্ষার্থীর চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন নুরুন্নবী চেয়ারম্যান
মোঃ আলমগীর সরকারঃ
কুমিল্লা উত্তর জেলা তিতাস উপজেলার বড় গাজীপুর খালেকিয়া এতিমখানা ও মাদ্রাসার পুড়ে যাওয়া নূরানী শিক্ষার্থী এতিম মোঃ নাছির উদ্দিন চান্দিনার রানিচড়া গ্রামের আবুল খায়েরের ছেলে। নাছির উদ্দিন এর চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবংবলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চেয়ারম্যান। গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে খাবারের শেষে ডাল গরম করে টেবিলে রাখার সময় পা পিছলে গরম ডাল নাছিরের গায়ে পরে পেট ও পীঠ মারাত্মকভাবে ঝলসে যায়, বিষয়টি তিতাস উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নজরে আসায় কুমিল্লা উত্তর জেলার শ্রেষ্ঠবিদ্যু সাহী বলরামপুর ইউপি চেয়ারম্যান নূর নবীকে নাসিরের সার্বিক খোঁজ-খবর নেওয়ার দায়িত্ব দেন। তাৎক্ষণিকভাবে ভাবে মোঃ নূর নবী চেয়ারম্যান স্হানীয় ওয়ার্ড মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে মাদ্রাসায় ছুটে যান এবং মাদ্রাসার মুহতামিম মুফতী মাহমুদুর রহমান এর সাথে সাক্ষরত করেন। এসময় মুহতামিম সাহেব বলেন রাতে তেমন বুঝতে পারিনি। সকালে তখন দেখলাম নাছিরের অবস্থা খারাপ সাথে সাথে মাদ্রাসার শিক্ষক ও নাছিরের বড় ভাইয়ের মধ্যেমে তিতাস স্বাস্হ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা বর্ন ইউনিটে ভর্তি করা হয়। নূর নবী চেয়ারম্যান মাদ্রাসার মুহতামিম এর উপস্থিতিতে নাছিরের চিকিৎসার যাবতীয় খরচ বহন করার আশ্বাস দেন এবং জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর কথা বলেন ,এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় ওয়ার্ড মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন