ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

তিতাসে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

অনলাইন সংস্করণ
১৩ ডিসেম্বর ২০২০, ৭:৫৯ পূর্বাহ্ণ • ৪৭ বার পঠিত
তিতাসে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
মোঃ আলমগীর সরকারঃ
কুমিল্লা উত্তর জেলা তিতাস উপজেলায় ,আজ (১২ ডিসেম্বর) শনিবার বেলা ১১ টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গনে এসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া। জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসাঃ নাজমা আক্তার এমপি, সালমা ইসলাম শারমিন, মোঃ এমরান হোসেন মিয়া, আলমগীর সিকদার লোটন, মৌলভী মোঃ ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন সৈয়দ ইফতেকার আহসান হাসান, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ও তিতাস উপজেলা যুবসংহতির আহ্বায়ক মোঃ শেখ ফরিদ মুন্সি প্রমূখ। এসময় বক্তারা মরহুম পল্লী বন্ধু হোসাইন মো. এরশাদের শাসনামলে রাষ্ট্রীয় উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো তুলে ধরেণ এবং সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন। সভা শুরু হওয়ার আগে সকাল ১০টায় সময় সভাস্থল নেতাকর্মীদের উপস্থিতে মূখরিত হয়ে উঠে।

আরও পড়ুন