ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর ভাংচুরের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা

অনলাইন সংস্করণ
৮ সেপ্টেম্বর ২০২১, ৬:৩০ পূর্বাহ্ণ • ৯৭ বার পঠিত
মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর ভাংচুরের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের বাড়ি-ঘর ভাংচুর ও তার পরিবারকে প্রাণনাশে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগ ভিত্তিতে ঘটনারস্থলে তথ্য সংগ্রহকালে কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা ও হাত থেকে ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা চালায় এবং একটি মোবাইল ভেঙে ফেলে। মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার এ বিষয়ে বুড়িচং থানায় অভিযোগ করেন, উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়ঘড়িয়ার গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের মৃত্যুর আগে তার জায়গা সম্পত্তি ভাগ বাটোয়ারা করে যান এবং পুরাতন মাটির ঘর রেখে অন্যস্থানে একটি নতুন বাড়ি করেন।সেখানে যাওয়ার পর থেকে পুরাতন মাটির ঘরের জায়গা জোরদখল করে চেষ্টা চালিয়ে আসছে পাশের বাড়ির মো: সামসু মিয়া ও তার ছেলেরা। এর জের ধরে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা পরিবারের সাথে মাটির ঘরটি জন্য কয়েক দফায় হামলা চালায়। মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন মৃত্যুর পর তার পরিবারটি এখন প্রায় অসহন হয়ে পড়েন।এ সুযোগে মোঃ সামসু মিয়া তার গং নিয়ে গত (৫ সেপ্টেম্বর ২০২১) রোববার রাতে ঘরটি ভেঙে ফেলে। এর আগে মাটির ঘরের দেওয়ালের নিচের অংশ কর্তন করে রাখে। এখন মাটির ঘরটি মেরামত গেলে তারা বাঁধা প্রদান করে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনারস্থলে তথ্য সংগ্রহ করতে যায় স্থানীয় সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়,সাংবাদিক সাফি, সাংবাদিক শরিফুল ইসলাম সুমন। তখন সাংবাদিক দেখা মাত্রই মো: সামসু মিয়ার গং মহসিন ও মোশাররফ হোসেন চড়াও হয়ে উঠেন। ঘরের ছবি তুলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় সাথে থাকা একটি মোবাইল ভেঙে ফেলে ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অশুভনীয় আচরণ করে।খোঁজ নিয়ে জানা যায় তারা সন্ত্রাসীর কর্মকান্ডের সাথে জড়িত। তাদের দাবী মাটির ঘরটি ঝড় তুফানে ভেঙে যায় কিন্তু বাস্তবে সরেজমিনে গিয়ে দেখা যায় মুক্তিযোদ্ধা পরিবারের ঘরের ভাংচুরের অভিযোগটি মিল পাওয়া যায়। মুক্তিযোদ্ধার স্ত্রী রহিমা আক্তার বলেন, এ সন্ত্রাসীরা এখন আমার ঘরটি মেরামত করতে দেয় না। বরং তারা আমাকে আমার ছেলে মেয়েকে বার বার প্রাণনাশে হুমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় আছি আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই ও সহযোগীতা কামনা করি। এ বিষয়ে, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান চেয়ারম্যান(সাবেক), বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজদ সহ আরো কয়েকজন বীরমুক্তিযোদ্ধা এ বিষয়টি শুনে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেন জানান, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের পরিবার যদি তাদের ঘরের ভাংচুরের বিষয়টি থানায় অভিযোগ করেন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন