ঢাকা ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক শুভ্রের আবেদন

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কমিটি ঘোষনা

অনলাইন সংস্করণ
৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কমিটি ঘোষনা
  • কুমিল্লা জেলা প্রতিনিধি:
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পূনরায় সভাপতি, নাগরিক টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ কে সাধারন সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে আগামী দুবছরের জন্য এ কমিটি গঠন করা হয়। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। সভায় নতুন কমিটি গঠনকল্পে একটি নির্বাচনী কমিটি করা হয়। এ নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী না থাকায় সংগঠনটির প্রবীণ সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া এ কমিটির নাম প্রস্তাব করেন। পরে সর্ব সম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেনকে সহ-সাধারন সম্পাদক, দীপ্ত টিভির শাকিল মোল্লাকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুলকে প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক, ডিবিসি নিউজের মোঃ নাসির উদ্দিন চৌধুরীকে দপ্তর সম্পাদক করা হয়েছে। নির্বাহী কমিটির সদস্য হয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, এখন টিভির কুমিল্লা ব্যুারো চিফ খালেদ সাইফুল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুসা। সাধারণ সদস্যরা হলেন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর দিপু, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রাবেয়া আক্তার, এসএ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু। এছাড়া এটিএন বাংলা, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এ ছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে প্রতিষ্ঠাকালিন সদস্য হিসেবে লাইফ মেম্বার করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন