ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

জীব বৈচিত্র রক্ষায় কুবিতে মানববন্ধন

অনলাইন সংস্করণ
২১ মার্চ ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ • ৬৯ বার পঠিত
জীব বৈচিত্র রক্ষায় কুবিতে মানববন্ধন
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) পরিষ্কার পরিচ্ছন্নতার নামে আগুন লাগিয়ে জীববৈচিত্র  ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বাদী সংগঠন অভয়ারণ্য।
রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের  বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকৃতির সাথে নিষ্ঠুরতা, মানি না মানব না, জঙ্গলে আগুন আর নয় আর নয়, পুড়ছে কিসের বন, পুড়ছে আমার মন, জীব বৈচিত্র সংরক্ষণে এগিয়ে আসুন এসব প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন , প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পরিবেশ ও মানুষের মধ্যে রিসাইক্লিং সম্পর্ক‌ রয়েছে। মানুষের ও প্রাণীর‌ উচ্ছিষ্টতা পেয়ে কীট পতঙ্গরা বেঁচে থাকে। কিন্তু এভাবে  বিশ্ববিদ্যালয়ের পাহাড় গুলোতে আগুন লাগার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রশাসনের দায়ীত্ব  ক্যাম্পাসের  জীব বৈচিত্র্য ও সৌন্দর্য রক্ষা করা। তাই বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে অনুরোধ করব যেন এমন কাজ থেকে বিরত থাকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিকৃতি সৌন্দর্য বজায় রাখে
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন