ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

চান্দিনা পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪

অনলাইন সংস্করণ
১৬ জানুয়ারি ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ • ৪৯ বার পঠিত
চান্দিনা পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪
চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জানুয়ারি) ভোট শুরুর পর সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হন। বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে এই অভিযোগ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আর কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন