ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

চাঁদপুরে মেজর সিনহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ণ ৪৮ বার পঠিত
চাঁদপুরে মেজর সিনহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চাঁদপুর প্রতিনিধিঃ

কক্সবাজার টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২ টায় শহরের শপথ চত্ত্বর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মানিক মিয়া, দপ্তর সম্পাদক মাহবুব।

বক্তারা বলেন, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান চাঁদপুরের সন্তান। আমরা সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানাই।

আরও পড়ুন