ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম দিনেই মুখোরিত কুবি ক্যাম্পাস

অনলাইন সংস্করণ
১৭ অক্টোবর ২০২১, ৭:০৬ পূর্বাহ্ণ ৩৫ বার পঠিত
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম দিনেই মুখোরিত কুবি ক্যাম্পাস
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস।
রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় 'এ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২০ টি সাধারণ ও প্রযুক্তি বিশবিদ্যালয় নিয়ে  শুরু হয় গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা।  ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসেছেন পরীক্ষার্থীরা। যার ফলে দীর্ঘ ১৮ মাস পর মুখরিত হয়ে উঠেছে বিশবিদ্যালয় ক্যাম্পাস।
জানা যায়,গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩ টি আসন রয়েছে। যার বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। যার মধ্যে কুমিল্লা বিশবিদ্যালয় কেন্দ্রে মোট সাত হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।  পাশাপাশি প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন শিক্ষার্থী।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশবিদ্যালয়ের শহীদ মিনার, কাঠাল চত্তর, গোল চত্তর, মুক্তমঞ্চ এবং বিশবিদ্যালয়ের আশে পাশের আঙ্গিনাগুলো ছিলো শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে কেউ নিচ্ছেন শেষ মূহুর্তের প্রস্তুতি। কেউবা খুজে দেখছেন তাদের পরীক্ষার আসন। কেউ কেউ আবার ক্যাম্পাস ঘুরে দেখতে ব্যস্ত।
গুচ্ছ পদ্ধতি নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের  শিক্ষার্থী ফারজানা আকতার বলেন, গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা সম্পূর্ণ  নতুন একটা পদ্ধতি। এ পদ্ধতিতে পরীক্ষায়   অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আমাদের ভোগান্তি কম হচ্ছে। নিজ জেলায় পরীক্ষা দিতে পারছি। ভালো প্রস্তুতি নিয়েছি।

আরও পড়ুন