ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কেশবপুরে চাল ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা

অনলাইন সংস্করণ
৩ আগস্ট ২০২০, ৩:৩৩ অপরাহ্ণ • ৬৫ বার পঠিত
কেশবপুরে চাল ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা

যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে ২ আগস্ট রবিবার রাতে উপজেলার চাঁদড়া গ্রামে দুর্বৃত্তরা এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে। পুলিশ ৩ আগস্ট (সোমবার) সকালে ওই গ্রামের পূজামণ্ডপের পাশে একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে। থানা পুলিশ জানায়, উপজেলার চাঁদড়া গ্রামের মৃত দুর্গাপদ দত্তের ছেলে চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তের (৫৮) গলায় দড়ি, পা বাঁধা ও মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

কেশবপুর থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তকে গলায় দড়ি, পা বাঁধা ও মুখ থেঁতলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ ও মুখমণ্ডলে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় কেশবপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন