ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লায় কিস্তি পরিশোধে অক্ষম চা বিক্রেতার আত্মহত্যা

অনলাইন সংস্করণ
১৫ ডিসেম্বর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ণ ৪৫ বার পঠিত
কুমিল্লায় কিস্তি পরিশোধে অক্ষম চা বিক্রেতার আত্মহত্যা
দাউদকান্দি প্রতিনিধিঃ
কুমিল্লা দাউদকান্দিতে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কামাল হোসেন (৩৫) নামের এক চা বিক্রেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামে নিজ দোকানে এ ঘটনা ঘটেছে। নিহত চা বিক্রেতা ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ মঙ্গলবার (১৫ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, দেনা পরিশোধের জন্য ব্যুরো বাংলাদেশ, সিসিডি, বলাকা ও ব্রাকসহ ৫/৬টি এনজিও থেকে টাকা তুলে। ওই টাকার কিস্তি নিয়ে প্রায়ই মনোমালিন্য হতো। আর দেনার দায়ে আগেই বসত বাড়ী বিক্রি করে দিয়েছে স্বামী। এখন ছোট ছোট দুই ছেলে এক মেয়ে নিয়ে আমার পথে বসা ছাড়া উপায় নেই। ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মোল্লা জানান, পরিবারটা একেবারে নিঃস্ব। আমি চেষ্টা করবো সরকারের বিভিন্ন প্রণোদনার আওতায় অন্তর্ভূক্ত করতে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক রাজিব কুমার সাহা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। কুমিল্লায় কিস্তি পরিশোধ করতে না পেরে বিক্রেতার আত্মহত্যা

আরও পড়ুন