ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক আবৃত্তি অনুষ্ঠান

অনলাইন সংস্করণ
২১ জুলাই ২০২০, ৭:১৭ অপরাহ্ণ • ৯৪ বার পঠিত
কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক আবৃত্তি অনুষ্ঠান

সাজ্জাদ হসেন শিমুলঃ

কুমিল্লায় অনলাইন ভিত্তিক জমকালো আয়জনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'এসো মিলি প্রাণে প্রাণে' শিরোনামে আবৃত্তির অনুষ্ঠান।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠানের ১ম পর্ব প্রচারিত হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার এম.পি। যিনি করোনাকালে তাঁর মানবিকতা ও কাজের মাধ্যমে কুমিল্লাবাসীর মনজয় করেছেন। বীর মুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার একজন সফল রাজনৈতিক ব্যাক্তিতের পাশাপাশি কুমিল্লায় তিনি সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ ভূমিকা রেখে আসছেন।

এ আবৃত্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,অজিতগুহ মহাবিদ্যালয় এবং তাহসিন বাহার সূচনা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক - জাগ্রত মানবিকতা।

এ অনলাইন ভিত্তিক আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, বাঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কণ্ঠশিল্প বাংলা, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা, চিরতরুণ পর্ষদ, স্বরধ্বনি আবৃত্তি কুঞ্জ, শব্দ-কণ্ঠ চর্চা কেন্দ্র এবং "অ" আবৃত্তি চর্চাশালা।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠানের ১ম পর্ব প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায় , ভারত সময় রাত ৮ টা ৩০ মিনিট, নিউইয়র্ক সময় সকাল ১১ টা।

আরও পড়ুন