ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে কুকুরের কামড়ে ২৭ জন আহত

অনলাইন সংস্করণ
৫ জুন ২০২০, ৪:১৯ পূর্বাহ্ণ ৩০ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে কুকুরের কামড়ে ২৭ জন আহত

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে ২দিনে ২৭ নারী-পুরুষ আহত হয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজার ও বাখরাবাদ এলাকায় পাগলা কুকুর মানুষকে কামড়ে আহত করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সর্বমোট ২৭ জন ব্যক্তিকে কয়েকটি কুকুর কামড়ে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত হন রামচন্দ্রপুর বাজার এলাকার রাত্রি (৫), হেলাল (১৬), মহসিন মিয়া (৪০), বাখরাবাদ গ্রামের আমেনা খাতুন( ৫), সুনীল (৪০), টিটন সাহা ৪০, তাপশ পালের ছেলে শিবা, পাঁচকিত্তা বাজারের রঞ্জিত চন্দ্র দাস (৪০) ও দক্ষিন বাখরাবাদ এলাকার বক্তশিল(৪০)সহ ২৭ জন।

এরই মধ্যে গ্রামবাসী বৃহস্পতিবার দুপুরে ২টি কুকুরকে হত্যাও করেছে।

রামচন্দ্রপুর বাজার ও আশেপাশ এলাকার পাগলা কুকুরগুলো শিগগির নিধন করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।

যারা কুকুরের কামড়ে আহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশ লোক হতদরিদ্র হওয়ায় পয়সার অভাবে উন্নত চিকিৎসা করতে পারবে না বলেও জানিয়েছেন তাদের পরিবারের লোকজন।

এদিকে আহত লোকদের সময়মত সঠিক চিকিৎসা না দেয়া হলে জলাতঙ্ক রোগ হওয়ার আশংকায় চিন্তিত তাদের স্বজনরা।

আরও পড়ুন