ঢাকা ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা? মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ ২৪ বার পঠিত
বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের আয়োজনে সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে ধনপতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে আনোয়ারুল ইসলাম রাহাত খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া সরকার। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা এনসিপি আহবায়ক মিনহাজুল হক, সার্চ কমিটির সদস্য মোঃ এনামুল আলম এনাম, বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক এড: ওবায়দুল হক সিদ্দিকী, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যানের মোঃ বাহার খাঁন, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, বলীঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার, মাওলানা সাজ্জাদ হোসাইন ফারুকী, আব্দুর রাজ্জাক রাজন, বাঙ্গরা পশ্চিম ইউপি জামায়াতের আমির ফেরদৌস আহমেদ, আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, সফিকুল ইসলাম বাবু, হাফিজুল হাসান কালন, সিয়াম খাঁন প্রমূখ। বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়েছে। বর্তমানে বাঙ্গরা বাজার থানায় প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা (জনশুমারি ২০২২) রয়েছে। দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন। বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও এনসিপি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন