ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

অনলাইন সংস্করণ
২৭ ডিসেম্বর ২০২০, ৫:১০ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মুছা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার পেড়িয়া ইউনিয়নের খোসারপাড়া গ্রামের হাছানুজ্জামানের ছেলে। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ও ঢাকা থেকে চট্রগ্রামগামী ৮০২ চট্রলা এক্সপ্রেস ট্রেন একই সময়ে পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝামাঝি পড়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মুছা নিহত হয়। এ সময় রেল পথের বিভিন্নস্থানে তার মাথার অংশ এবং পাসহ শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার এস এম মাহমুদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রেলের বিধি অনুযায়ী আমরা ঘটনাটি লাকসাম জি আর পি থানা পুলিশকে অবহিত করেছি। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

আরও পড়ুন