ঢাকা • ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী

কুমিল্লার দাউদকান্দিতে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

অনলাইন সংস্করণ
১ জুন ২০২০, ১:৩৬ অপরাহ্ণ • ৯৬ বার পঠিত
কুমিল্লার দাউদকান্দিতে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ফয়সাল, স্টাফ রিপোর্টার

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সেন্দি এলাকার তাসফিন সিএনজি রিফুয়েলিং স্টেশনের পশ্চিম পাশে জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ

নিহত আব্দুর রাজ্জাক হৃদয় দাউদকান্দি পৌরসভার গাজীপুর গ্রামের আব্দুল মতিন মিন্টু মিয়ার ছেলে । নিহতের বাবা মিন্টু মিয়া সরকার বলেন, আমার পুত্র গতকাল ৩১ মে রবিবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে উওর সেন্দি তাসফিন সিএনজি পাম্পে ডিউটি করতে যায়, ডিউটির কাজ শেষ করে গভীর রাত পর্যন্ত না ফেরায়, আমি আত্মীয় স্বজনের বাসায় খোঁজ খবর নিয়ে তাকে পাইনি। আজ সোমবার সকাল ৬টার দিকে আমার পার্শ্ববর্তীর বাড়ীর এক ব্যক্তি বাড়ীতে এসে খবর দেয় উত্তর সেন্দি ফসলি জমিতে আমার ছেলের লাশ পরে আছে। আমার ছেলে কারো সাথে শত্রুতা আছে বলে আমার জানা নাই।

ম্যানেজার তাজুল ইসলাম জানান সে তাসফিন সিএনজি পাম্পে নজেলম্যান পদে দুই বছর কর্মরত ছিলো নিহত আব্দুর রাজ্জাক হৃদয়। গতকাল ২টা পর্যন্ত ডিউটি থাকলেও রাত ৮টায় হিসাব বুঝিয়ে দিয়ে বাড়ী যাওয়ার কথা বলে চলে যায়। সকালে আর ফিরে আসেনি ।

এ প্রসঙ্গে দাউদকান্দির মডেল থানার উপ-পরিদর্শক আজম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করি। নিহতের চোখে, মুখে এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার পর সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী ও দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

আরও পড়ুন