ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লার ডিসির পর নতুন ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

অনলাইন সংস্করণ
২৫ জুলাই ২০২০, ৩:২৫ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
কুমিল্লার ডিসির পর নতুন ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

হোমনা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। তিনি পাঁচ দিন আগে এ উপজেলায় যোগদান করেছেন। উপজেলা সদরের কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই প্রতারণার শিকার হয়েছে বলে জানা যায়। দুই বছর পূর্বে জেলা প্রশাসক (ডিসি)র নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র।

শনিবার কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যায় ইউএনও সাহেবের মোবাইল নম্বর থেকে সরকারিভাবে আমার প্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়ার কথা বলে ৯ হাজার টাকা দিতে হবে বলে জানান। পরে কথা বলার জন্য একটি নম্বর (০১৮৭০-৭৭২০২৭) দেওয়া হয়। এই নম্বরে কথা বললে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ (০১৩০৯৪১৩০৩২) নম্বর দেওয়া হয়। এরপর সহকারী প্রধান শিক্ষক ফাহমিদাকে বললে তিনি ওই বিকাশ নম্বরে ৯ হাজার টাকা পাঠিয়ে দেন। এরপর আবার সহকারি শিক্ষক তাজুল ইসলামের মোবাইল ফোনেও একই নম্বর থেকে ফোন এলে ইউএনও’র কন্ঠস্বর শুনে সন্দেহ হলে ইউএনও অফিসে যোগাযোগ করি। পরে বিষয়টি ভুয়া বলে নিশ্চিত হই।

হোমনার ইউএনও রুমন দে বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। অনেকের কাছেই আমার কন্ঠস¦র পরিচিত নয়। এ সুযোগে প্রতারকচক্র নম্বর ক্লোন করে শিক্ষকদের কাছে টাকা দাবি করছে। নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করি। জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে রাতে থানায় জিডি করেছি।

হোমনা থানা ওসি আবুল কায়েস আকন্দ জানান, থানায় জিডি হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা প্রতারণা করে একটি চক্র। সে সময় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকতা (তহশিলদার) মো. আবুল কালাম থেকে অর্ধ লাখ টাকা টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়েছে।

আরও পড়ুন