ঢাকা • ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী

কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ের পাশে ধর্ষণের স্বীকার দুই বান্ধবী

অনলাইন সংস্করণ
৩১ মে ২০২০, ৪:৪৩ পূর্বাহ্ণ • ১০২ বার পঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ের পাশে ধর্ষণের স্বীকার দুই বান্ধবী

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ের পাশে দুই বান্ধবীকে ধর্ষণ করেছে তিনজন মাদকসেবী সিএনজি চালিত অটোরিকশার চালক।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মিয়ার বাজার থেকে দাঁতামা রাস্তার মাথায় নেমে বাসায় ফেরার জন্য দুই বান্ধবী সুমি ও শারমিন সিএনজি চালিত অটোরিকশায় উঠে। কিন্তু চালক মকবুল তাদেরকে সেখানে না নামিয়ে দ্রুত গতিতে সিএনজি চালিয়ে নিয়ে যায় এবং তার সাথের আরো দুজনকে আসার জন্য ফোন করে। হাইওয়ে লিংক সিএনজি গ্যাস পাম্পের কাছে ধর্ষণকালে দুই বান্ধবীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।

শারমিন ধর্ষকদের চিনে ফেলে এবং তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষকরা হচ্ছে- ভাটপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মকবুল হোসেন (২৬), লালবাগ গ্রামের রফিক মিয়ার ছেলে ছাদেকুর রহমান (৩২) এবং একি গ্রামের হুংকু মিয়ার ছেলে মীর হোসেন (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ৩ জন বিভিন্ন মাদক ব্যবসার থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং মাদক সেবনের কারণে গ্রামের ছেলে মেয়েদের বিভিন্ন সময় শ্লীলতাহানীর কাজ করে। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। তাদেরকে গ্রেফতার করলে তাদের গডফাদারকে ধরা সম্ভব হবে বলে জানিয়েছে স্থানীয় লোকজনেরা।

ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা এস আই ত্রিনাথ সাহা বলেন, আমরা সিএনজি চালিত অটোরিকশাটি আটক করেছি এবং ধর্ষকদের অচিরেই গ্রেফতার করা হবে।

আরও পড়ুন