ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

কুমিল্লায় মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিল ও সেবা নিচ্ছেন করদাতারা

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ১০:২১ পূর্বাহ্ণ ৩৫ বার পঠিত
কুমিল্লায় মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিল ও সেবা নিচ্ছেন করদাতারা
নিজস্ব প্রতিবেদকঃ
মহামারী করোনাভাইরাস এর কারণে কুমিল্লা সহ সারাদেশে এ বছর আয়কর মেলা হচ্ছে না তবে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ সড়কের কর ভবন প্রাঙ্গণে মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন রেজিস্ট্রেশন, আইনি পরামর্শ, কর তথ্য ও সেবা প্রদান সহ তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান করা হচ্ছে। গত ১ নভেম্বর থেকে মেলার পরিবেশে এসব সেবা দিয়ে যাচ্ছেন কর অঞ্চল- কুমিল্লা। কুমিল্লা কর ভবন প্রাঙ্গণে জেলার করদাতারা রিটার্ন দাখিল সহ অন্যান্য সেবার সাথে কর অঞ্চল কুমিল্লার অধিক্ষেত্রাধীন ৬টি জেলা যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে একইভাবে সেবা প্রদান করা হচ্ছে। কর অঞ্চল- কুমিল্লার উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) জনাব মোঃ আরিফুল হাসান মজুমদার বলেন, কুমিল্লায় কর ভবনে জেলার প্রায় ১০ হাজার ১৫০ জন সোমবার সকাল পর্যন্ত সেবা গ্রহণ করেছেন। কর অঞ্চল কুমিল্লার ৬ টি জেলায় মোট ৯৮ হাজার ৭৫০ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। কর অঞ্চল কুমিল্লার কমিশনার জনাব মোঃ মাহবুবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অভ্যন্তরীণ রাজস্ব আদায় অনেক গুরুত্বপূর্ণ। ২০১০ সাল থেকে দেশব্যাপী প্রতি বছর আয়কর মেলা হলেও এবছর মহামারি করোনা ভাইরাসের কারণে মেলা অনুষ্ঠিত হচ্ছে না। তবে করদাতা ও সেবাগ্রহীতাদের সুবিধার্থে সেবা মাস নভেম্বরে মেলার পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আয়কর রিটার্ন গ্রহণ, ই-টিআইএন রেজিস্ট্রেশন, আইনি সেবা সহ কর তথ্যসেবা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, অর্থ আইন, ২০২০ মোতাবেক সকল টিআইএনধারীর রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং শুধুমাত্র কোম্পানি করদাতা ব্যতীত অন্য সকল করদাতার রিটার্ন দাখিলের সর্বশেষ সময় ৩০ নভেম্বর। কর ভবন প্রাঙ্গণে করদাতাগণ রিটার্ন দাখিল ছাড়াও রিটার্ন ফরম, চালান ফরম প্রাপ্তি এবং টিআইএন গ্রহণ করতে পারছেন। তিনি আরো বলেন, অর্থ আইন, ২০২০ এর মাধ্যমে প্রথমবারের মতো ৫% স্ল‌্যাব রেটে কর প্রদানের সুবিধা এবং অপ্রদর্শিত জমি, দালান, অ্যাপার্টমেন্ট এবং বিনিয়োগকৃত অর্থ নির্দিষ্ট হারে কর প্রদানের মাধ্যমে প্রদর্শন করার সুযোগ প্রদান করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সময়মতো রিটার্ন দাখিল করে কর অঞ্চল কুমিল্লার সেবা গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান।

আরও পড়ুন