ঢাকা • ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে জনসভা

অনলাইন সংস্করণ
৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ • ১২২ বার পঠিত
কুমিল্লায় বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে জনসভা
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে এ সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার। আরও বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা বেগম, রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক, বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন, এম কে আই জাবেদ, তানভীর সরকার, হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কমল সরকার। বক্তারা এ দাবিকে যুগোপযোগী উল্লেখ করে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বক্তারা বলেন, বাঙ্গরা বাজার থেকে মুরাদনগর উপজেলা সদরের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই কারণে প্রশাসনিক, শিক্ষা ও একাডেমিক কার্যক্রমে প্রতিনিয়ত ৭/৮ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি সাধারণ প্রশাসনিক কাজ সম্পন্ন করতেই মানুষকে পুরো দিন ব্যয় করতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, উত্তর রামচন্দ্রপুর, পশ্চিম বাঙ্গরা, পূর্ব বাঙ্গরা, পূর্বধৈর, পশ্চিমধৈর, টনকী ও চাপিতলা—এই ১০টি ইউনিয়নকে নিয়ে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা সময়ের দাবি। জনসভায় উপস্থিত সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেন, অচিরেই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

আরও পড়ুন