ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার পয়েন্ট রাব্বি গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৭ মার্চ ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাং লিডার পয়েন্ট রাব্বি গ্রেপ্তার
  • ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা নগরীর কিশোর গ্যাং লিডার ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বি (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর অশোকতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচি। গ্রেফতার পয়েন্ট রাব্বির বাড়ি চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নরহ গ্রামে। পয়েন্ট রাব্বির একটি কিশোর গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে নগরীর ঠাকুরপাড়া, অশোকতলা, গোবিন্দপুর এলাকায় চুরি ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকা- করছে। সোমবার রাতেও পয়েন্ট রাব্বি ও তার সহযোগীরা মিলে তিন চারজন কিশোরকে কুপিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে নগরীর অশোকতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গ্রেফতার পয়েন্ট রাব্বির বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি ও একটি মারামারির মামলা রয়েছে। আর কোন কোন ঘটনার সাথে সে জড়িত তার খোঁজ খবর নেয়া হচ্ছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরও পড়ুন