ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুবি আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফ

অনলাইন সংস্করণ
৫ জুলাই ২০২১, ৪:২৭ অপরাহ্ণ • ৬৮ বার পঠিত
কুবি আবাসিক শিক্ষার্থীদের হল ফি  মওকুফ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) করোনাকালীন সময়ের জন্য আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফ করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) দুপুরে হল ফি মওকুফের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. আবু তাহের।
রেজিস্ট্রার বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশ এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ফি মওকুফ করেছে।
রেজিস্ট্রার সূত্রে আরো জানা যায, করোনাকালীন সময়ের জন্য স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরকে সদস্য সচিব এবং সকল অনুষদের ডিনদের সদস্য করে একটি কমিটি করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে কমিটির মাধ্যমে সুপারিশ হয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি (এফসি) এবং সিন্ডিকেটে সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, গত ১৪ জুন শিক্ষার্থীরা স্নাতকোত্তরের ভর্তি ফি হ্রাস এবং আবাসিক হল ফি মওকুফ করার দাবিতে মানববন্ধন করে এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

আরও পড়ুন