ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুবিতে সশরীরে পরীক্ষা শুরু ৯ সেপ্টেম্বর

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২১, ৬:৩৭ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
কুবিতে সশরীরে পরীক্ষা শুরু ৯ সেপ্টেম্বর
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
করোনা মহামারির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে  ৯ সেপ্টেম্বর থেকে।
রোববার (২৯ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সশরীরে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।
তিনি বলেন, পরীক্ষা কমিটির সভায় আগামী ৯ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে পরীক্ষা। প্রতি ভবনে সকালে ও বিকালে একটি করে পরীক্ষা হবে। স্নাতক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এর আগে রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গেল বছরের ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়।  পরবর্তীতে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে স্ব-শরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।

আরও পড়ুন