ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুবিতে ইনজিনিয়াস প্লাটফর্মের আইনি গবেষণা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২১, ৬:৩৩ পূর্বাহ্ণ • ৭৬ বার পঠিত
কুবিতে ইনজিনিয়াস প্লাটফর্মের আইনি গবেষণা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ইনজিনিয়াস প্লাটফর্মের (আইপি) উদ্যোগে 'ফান্ডামেন্টালস অব লিগ্যাল রিসার্চ' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (২৮অগাস্ট)  রাত ৮টায় ভার্চুয়াল প্লাটফর্ম গুগল মিটে অনুষ্ঠিত ওয়েবিনারটিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কিংস কলেজ অব লন্ডনের পিএইচডি ফেলো এম. জসিম আলী চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক মাসুম ও একই বিভাগের প্রভাষক সাইদা তালুকদার রাহী।
ওয়েবিনারের প্রথম পর্বে প্রধান আলোচক এম জসিম আলী চৌধুরী আইনি  গবেষণার মূলনীতি, কলাকৌশল, তুলনামূলক গবেষণা, হাইপোথিসিস, মেথডলজি, গবেষণা প্রস্তাব, লিটারেচার রিভিউসহ অত্যাবশ্যকীয় বিষয় আলোচনা করেন। পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের গবেষণা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন তিনি। ওয়েবিনারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনজিনিয়াস প্লাটফর্মের সভাপতি সাফায়িত সিফাত।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে আইন বিষয়ক দক্ষতা অর্জন, বিশ্লেষণ, গবেষণা, বিতর্ক, মুটিং, পাবলিক স্পিকিংসহ নানা ধরণের কর্মকান্ড করে আসছে ইনজিনিয়াস প্লাটফর্ম। বিশেষত আইনি গবেষণাবান্ধব পরিবেশ তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে এই ওয়েবিনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন