ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুবিতে আইকিউএসি এর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন

অনলাইন সংস্করণ
১১ জুন ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ • ৮৭ বার পঠিত
কুবিতে আইকিউএসি এর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ক্যাম্পাস সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম জুমে ৩ ঘন্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার ১ম সেশনে ‘ক্যাম্পাস সাংবাদিকতার ধারণা ও কৌশল’ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক ও দ্যা ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুব রনি। তিনি বলেন, একজন রিপোর্টারের দু’টি গুণ থাকতে হয়। একটি হচ্ছে শিকারীর চরিত্র। আরেকটি হচ্ছে চাষীর চরিত্র। একজন ক্যাম্পাস সাংবাদিকের উপর বিশ্ববিদ্যালয়ের অনেককিছু নির্ভর করে। বিশ্ববিদ্যালয়ের কাছে সাংবাদিকরা দায়বদ্ধ থাকেন। তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অনিয়মিত সাংবাদিকতা ভালো কিছু বয়ে আনে না। ক্যাম্পাস রিপোর্টিং এর অনেক বড় একটি পাওয়া হচ্ছে, ছাত্রাবস্থায়ই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে অনেক ভালো ভালো জায়গায় পরিচিতি বা নেটওয়ার্ক তৈরি হয়। এটা অনেক বড় পাওয়া। ২য় সেশনে ‘পেশা হিসেবে সাংবাদিকতা ও প্রস্তুতি’ বিষয়ক আলোচনা করেন ডয়েচে ভেলে'র বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। তিনি বলেন, পৃথিবীর প্রতিটি পেশা একটি অপরটির পরিপ‚রক। কাজেই আপনাকে চিন্তা করতে হবে যোগ্যতা বিচারে আপনি কতটুকু দক্ষ। আর সততা একটি অম‚ল্য সম্পদ। আপনি যদি সততার সাথে ছোট কোন কাজও করেন সেটি আপনাকে পরিপ‚র্ণতা প্রদান করবে। কাজেই যারা সাংবাদিকতা করবেন তাদেরকে অবশ্যই সাংবাদিকতায় মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি যুগোপযোগী চাহিদা বিবেচনায় প্রযুক্তির ব্যাবহারে সচেষ্ট হতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যারা দেশবাসীর সামনে রিপ্রেজেন্ট করে তাদেরকে নিয়ে প্রশিক্ষণম‚লক এমন আয়োজন সত্যিই ভালো লাগার। আমি গণমাধ্যম কর্মীদের কাছে আহ্বান করব আপনারা বিশ্ববিদ্যালয়ের অসামঞ্জস্য বিষয়গুলো আমাদের সামনে নিষ্ঠার সাথে তুলে ধরবেন। স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করার দায়িত্ব সাংবাদিকদের। বিশ্ববিদ্যালয়কে দেশ ও বিশ্বের কাছে তুলে ধরতে হবে।’ উদ্বোধনী সেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষাজীবন পরিপ‚র্ণতা পাওয়ার আগে সাংবাদিকতা একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল করে তুলে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে কাজ করে। সাংবাদিকরা সুন্দর সুন্দর গল্প তৈরী করে থাকেন। আমি আশা করবো, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা।’ এসময় কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। এছাড়া উপস্তিত ছিলেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন