ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন সংস্করণ
৩ আগস্ট ২০২০, ৩:৪০ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে নয় বছরের এক শিশুর মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, ২রা আগষ্ট রবিবার দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ফিরিন্দা গ্রামের আকবর আলীর বাড়িতে। নিহত শিশুটি আকবর আলীর ছেলে মাহফুজুর রহমান মেরাজ।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ বলেন, আজকে বিকাল সাড়ে ৪ টার দিকে শিশু মেরাজের পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই মেরাজ মারা যায়।

এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, মেরাজ প্রতিবেশী অন্য শিশুদের সাথে বাড়িতে খেলতেছিলো। দুপুর ১ টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর তার চাচা বেলায়েত হোসেন সন্দেহ বশত বাড়ির পাশের পুকুরে ডুবিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নেছার উদ্দিন পুকুরে ডুবে শিশুর মৃত্যু হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিশু মেরাজের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।

আরও পড়ুন