ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

করোনায় মৃত্যু হলো হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতার

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ ২৬ বার পঠিত
করোনায় মৃত্যু হলো হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতার
ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন। বুধবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান। তিনি বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে আমাদের আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল। ' জয়নাল আবেদিনের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। জয়নাল আবেদিনের হাত দিয়েই গড়ে উঠেছিল হানিফ পরিবহন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নামকরণ করা হয়। পরে হানিফ এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী গ্রুপ গড়ে তোলেন জয়নাল আবেদিন ও তার ছেলেরা। হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন জয়নাল আবেদিন।

আরও পড়ুন