ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

এসআই লিয়াকত ও ওসি প্রদীপসহ ৯ জনকে আসামী করে মেজর রাশেদ হত্যা মামলা দায়ের

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ৭:১২ পূর্বাহ্ণ • ৬৫ বার পঠিত
এসআই লিয়াকত ও ওসি প্রদীপসহ ৯ জনকে আসামী করে মেজর রাশেদ হত্যা মামলা দায়ের

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যার বিচার চেয়ে টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্য মামলা দায়ের করা হয়েছে। মামলায় টেকনাফের বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি ও ওসি প্রদীপসহ ৯ জনকে আসামী করে বুধবার ৫ আগস্ট সকাল ১১ টার দিকে এ মামলাটি আদালতে ফাইল করা হয়। মামলার প্রধান কৌশলী সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত।

তিনি জানান, মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খানের বড়বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে দায়ের করা মামলায় বাহারছরা তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত আরো ৮ জনকে আসামী করা আসামী করা হয়েছে।

টেকনাফ সিনিয়র জুডিসিয়াল আদালত সুত্রে জানা গেছে, মামলাটি বিজ্ঞ বিচারক এজলাসে বসলে মামলাটি গ্রহন করে র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেন। টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের নিয়মিত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন ছুটিতে থাকায় টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারাহ্ মামলাটির গ্রহনযোগ্যতা শুনানি করেন বলে আদালত সুত্রে জানা গেছে।

মামলার প্রধান কৌশলী সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মোস্তফা সিবিএনকে জানান, এসআই লিয়াকতকে প্রধান আসামী ও ওসি প্রদীপ কুমার দাশসহ ৯জনকে আসামী করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে র‌্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। ৭ কার্য দিবসে ওনারা রিপোর্ট প্রদান করবেন।

আরও পড়ুন