ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

ঈদ আয়োজন

অনলাইন সংস্করণ
৩১ জুলাই ২০২০, ১২:৫৮ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
ঈদ আয়োজন

সুকৃতি ভট্টাচার্য্য

দিন ক্ষন মাস পেরিয়ে আসে কোরবানির এই দিন,
খোদার তরে আনন্দেতে আত্মা কর বিলীন।
যুগ যুগান্ত ধরে চলে সিয়াম সাধনার রীতি,
প্রলয়ে সৃজনে প্রবাসে জনমে হবে না সাধনার ইতি।
অনাদিকাল চলবে এ ধারা ধন্য তুমি ধরণী।

সারা জীবন পারি যেন বাইতে তোমার তরণী।
ক্লান্তির লেশ সব ভেসে যায় বাঁকা চাঁদে ঈদ,
তার খুশিতে রাত কাটে না চোখেতে নাই নিদ্।
প্রাণের সাথে প্রাণ মিলবে বুকের সাথে বুক,
ভোজনে ভ্রমনে সবাই থাকবে হাসি ভরা মুখ।

যুবক যুবতী নব সজ্জিত পোশাক মধুর মিলনে,
কোরবানি শেষে ঈদের খুশি হয় নানা আয়োজনে।
ছুটে সবাই শহর গ্রামে আপন জনের কাছে,
হরেক রকম পোশাক আর হরেক রকম সাজে।
রাগ অনুরাগ সব মিঠে যাবে জামাত ময়দানে,
ছোট বড় সবাই খুশির উচ্ছ্বাস সবার মনে।

আতর গোলাপ সৌরভে মুখরিত জামাত আঙ্গিনা,
আনন্দ আর কোলাকুলি করে ভুলবে বেদনা।
ধনী গরীব নাই ভেদাভেদ ঈদের জয়গানে,
বিভেদ ভুলে প্রেমে মত্ত সাম্যের আহবানে।
অন্তর আজ বিকশিত সুরের নৃত্য অবিরাম,
ভুঁড়ি ভোজে মনের হরষে সারাদিন ভ্রমিলাম।
পোলাও কোরমা বিরিয়ানি খাবো মনে শান্তি পেতে,
শুধু মনে রেখো ঘুমায় যারা স্টেশন আর ফুটপাতে।

আরও পড়ুন