ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

আওয়ামী লীগ সরকার যেকোন দূর্যোগে কৃষকের পাশে থাকে - এমপি বাহার

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ৪:৫১ অপরাহ্ণ ২৬ বার পঠিত
আওয়ামী লীগ সরকার যেকোন দূর্যোগে কৃষকের পাশে থাকে - এমপি বাহার
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আমাদের নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা উপলদ্ধি করেছিলেন,করোনা সংকটে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে কৃষি উৎপাদন সচল রাখতে হবে। তিনি করোনা দূর্যোগের শুরুতে ঘোষনা দিয়েছিলেন, দেশের চাষযোগ্য জমির এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। এসময় উৎপাদনমুখী পণ্যের সমবণ্টন, সঠিক বাজারজাতকরণ, এলাকাভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাত ক্ষুদ্র শিল্প গড়ে তোলার আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমাদের কুমিল্লার কৃষক ও কৃষি বিভাগ প্রধানমন্ত্রীর এ আহবানের সফল বাস্তবায়ন ঘটিয়েছেন। আজ কুমিল্লার কৃষকরা ৫৮ লাখ মানুষের খাদ্য চাহিদা মেটানোর পরও দেড় লক্ষ টন খাদ্য বেশি উৎপাদন করেছে। সরকারি নানা প্রনোদনার সুফল পাচেছন আমাদের কৃষকরা। যে কোন দূর্যোগে কৃষকের পাশে থাকে আওয়ামী লীগ সরকার। ১৯৯৮ সালে প্রলংকারী বন্যায় আমাদের দেশের অধিকাংশ জেলা আক্রান্ত হয়েছিল। সেই সময় নৌকায় করে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিরা ত্রাণের পাশাপাশি বিনামূল্যে সার ও বীজ পৌছে দেওয়া হয়েছিল কৃষি উৎপাদন সচল রাখতে। আমি তৎকালীন সময় কৃষি ব্যাংকের পরিচালক ছিলাম। সেদিন কৃষকদের পূর্ণবাসন করতে বিনা জামানতে দেড় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল কৃষকদের। মঙ্গলবার সকালে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। করোনা সংকট কাটিয়ে কৃষি উৎপাদন সচল রাখতে কৃষি পুনর্বাসন এবং কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কুমিল্লায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার । মঙ্গলবার সকাল ১১টায় নগরীর মুন্সেফ বাড়ী কার্যলয়ে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ ইউনিয়নের ৩৮৫ জন কৃষকের মাঝে এ বিনামূলে সার ও বীজ প্রদান করা হবে। ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বিনামূল্য বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল ।আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান তারিকুল রহমান জুয়েলের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনে আরা বকুল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সরকারি কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো: আলমগীর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রওশন সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের, পিন্টু সরকার, শরিফুল ইসলাম, খালেকুর রহমান, প্রমুখ।

আরও পড়ুন