ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অবশেষে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে সম্মত হলেন ট্রাম্প

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ৭:০০ পূর্বাহ্ণ ২৮ বার পঠিত
অবশেষে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে সম্মত হলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ
অবশেষে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানায়... ট্রাম্প বলেছেন, মার্কিন সরকারের যে সংস্থা ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে, তাদের যা করণীয়, তা অবশ্যই করা উচিত। তবে ট্রাম্প এখনো নির্বাচনে তার পরাজয় মেনে নেননি। তিনি তার লড়াই অব্যাহত রাখবেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)। জিএসএ বলেছে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনে জয়ী বলে প্রতীয়মান হওয়ার বিষয়টি তারা স্বীকার করছে। মিশিগান অঙ্গরাজ্যে বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে ‘সার্টিফাই’ হওয়ার পরই ট্রাম্পের কাছ থেকে এমন নাটকীয় ঘোষণা এল। মিশিগানের ঘটনা ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও ট্রাম্প কিন্তু নির্বাচনে পরাজয় স্বীকার করতে এখনো রাজি নন। নির্বাচনে কথিত কারচুপি নিয়ে করা মামলাগুলোও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ওই টুইটেই ট্রাম্প বলেছেন, ‘আমাদের মামলাগুলো জোর কদমে এগিয়ে চলেছে। আমরা ভালোভাবে লড়ে যাব। আর বিশ্বাস করি, আমরা টিকে থাকব।’ তবে নির্বাচনের তিন সপ্তাহ পর এভাবে জিএসএকে ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ায় একটি বিষয় উঠে এসেছে; আর তা হলো ট্রাম্প দেয়ালের ভাষা বুঝতে পারছেন। এটা বুঝেছেন, বিলম্বে কাজ হবে না, জনরায় মানতেই হবে। জিএসএকে ট্রাম্পের এই নির্দেশনার মাধ্যমে এখন বাইডেন অর্থ ব্যবহারের সুযোগ পাবেন, অফিস ব্যবহার করতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসতে পারবেন।

আরও পড়ুন